Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে আজ ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে আর্থিক জরিমানা করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় বেড়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিমের সহায়তায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

​ভোরবেলা কৈটোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আবদুল কাদের (পিতা: জাহেদুল ইসলাম, গ্রাম: বাটিয়াখড়া) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই অভিযানে পুলিশের পক্ষে প্রসিকিউশন দাখিল করেন এসআই আলী আজম।

​একই এলাকা থেকে ভ্যানের সাহায্যে মাদক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্যানচালক শামীম হোসেনকে (পিতা: আবুল বাশার, গ্রাম: নতুন ভারেংগা) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মৈত্রবাঁধা এলাকায় এএসআই শাহ আলম ও এএসআই সোহেল রানার বিশেষ ভূমিকায় অপর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন সরদার (গাঞ্জা স্বপন) কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

বাড়ির পাশের বাঁশবাগানে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করার পর ঝোপঝাড় থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি ওয়েট মেশিন, গাঁজা প্যাকিংয়ের পলিথিন, মোমবাতি, সিগারেট, লাইটার ও কিছু গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল প্রসিকিউশন দাখিলকারী এসআই নাসির উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

​আসামি নিজের অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাস অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরের মায়িশা খান বলেন, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরণের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৪:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে আজ ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে আর্থিক জরিমানা করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় বেড়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিমের সহায়তায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

​ভোরবেলা কৈটোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আবদুল কাদের (পিতা: জাহেদুল ইসলাম, গ্রাম: বাটিয়াখড়া) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই অভিযানে পুলিশের পক্ষে প্রসিকিউশন দাখিল করেন এসআই আলী আজম।

​একই এলাকা থেকে ভ্যানের সাহায্যে মাদক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্যানচালক শামীম হোসেনকে (পিতা: আবুল বাশার, গ্রাম: নতুন ভারেংগা) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মৈত্রবাঁধা এলাকায় এএসআই শাহ আলম ও এএসআই সোহেল রানার বিশেষ ভূমিকায় অপর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন সরদার (গাঞ্জা স্বপন) কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাড়ির পাশের বাঁশবাগানে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করার পর ঝোপঝাড় থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি ওয়েট মেশিন, গাঁজা প্যাকিংয়ের পলিথিন, মোমবাতি, সিগারেট, লাইটার ও কিছু গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল প্রসিকিউশন দাখিলকারী এসআই নাসির উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ