Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা অভিযুক্ত আটক ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার। এবারের বাজেটে স্বাস্থ্য খাত বিষয়ে উল্লেখযোগ্য প্রস্তাব। গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার ফেন্সিডিল-ইয়াবা ও অস্ত্রসহ টিপু আটক জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধার, গ্রেপ্তার ২। নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

ভূমিকম্পের মাধ্যমে মুনাফিকদের বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশে যেসব ভূমিকম্প হয়েছে, তার মাধ্যমে মুনাফিক ও ধোঁকাবাজদের বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় নরসিংদীর বাসাইলে পৌর পার্ক-সংলগ্ন এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। মুনাফিকি, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন। শিরককারী, মুনাফিক ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, একমাত্র তারাই মানুষকে রক্ষা করতে পারবে।

তিনি বলেন, এই দেশটাকে তো নতুন করে গড়তে হবে। একজন তো দিল্লি ভাইগা গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছে? তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটিই আমার ঠিকানা। আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সংস্কার ‎কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

বিএনপি চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। যেই স্বাধীনতা আমরা ’৭১ সালে অর্জন করেছি। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার, তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে। তাই কথা বলতে হবে।

তিনি বলেন, যেটা ভালো, সেটাকে ভালো বলতে হবে। আর যেটা মন্দ, সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয়, সেটাকে প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা। আর ছিল বিদেশে টাকা পাচার। সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এই রকম খারাপ। স্কুল-কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

আরও পড়ুনঃ  নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

তারেক রহমান বলেন, আমরা বলি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষ্যে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা সভাস্থলে যোগ দেন। রাত যত বাড়তে থাকে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গভীর রাত পর্যন্ত অধির আগ্রহে অপেক্ষা করেন নেতাকর্মীরা।

বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তৃতা দেন নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ

আরও পড়ুনঃ  নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা অভিযুক্ত আটক

ভূমিকম্পের মাধ্যমে মুনাফিকদের বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ: তারেক রহমান

আপডেটের সময়: ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬