Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে ফুলবাড়ীতে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাত ও কোরবানি।

কুড়িগ্রামের জেলে পাড়ায় চাঁদ দেখে নয়,মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে ফুলবাড়ীতে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাত ও কোরবানি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জেলে পাড়ায়। সম্প্রদায় ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ধর্মীয় ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আজ সকাল থেকেই এলাকায় শুরু হয়েছে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এরপর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসল্লিরা কোরবানি ও অন্যান্য ধর্মীয় রীতি পালন করেন। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশি সরকারি চাঁদ দেখার তারিখ অনুসরণ না করে মধ্যপ্রাচ্যের চাঁদ ঘোষণার ভিত্তিতেই এখানে ঈদ উদযাপন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল কাদের জানান, “আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি দিই। এতে আমাদের ধর্মীয় অনুভূতি ও ঐক্য আরও দৃঢ় হয়। অনেক বছর ধরেই এখানে এ রীতি চলে আসছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

শুধু ফুলবাড়ীই নয়, কুড়িগ্রাম জেলার রৌমারীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়ও একই দিনে আগাম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে বলে নিশ্চিত হয়েছে সংবাদসূত্রে। যদিও বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃহস্পতিব (২৮ মে) সরকারি ছুটির দিনে ঈদ উদযাপনের কথা, তবু ধর্মীয় চর্চার স্বাধীনতা রেখেই এসব এলাকায় দিনটি পালিত হচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ীর এক স্থানীয় ইমাম বলেন, “চাঁদ দেখার ব্যাপারে মতভেদ থাকতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একতা ও আন্তরিকতাই মুখ্য। যারা যে রীতি অনুসরণ করেন, সেটা তাঁদের নিজস্ব ধর্মীয় অধিকার।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ২৭ মে পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আর বাংলাদেশের প্রধান চাঁদ দেখা কমিটি আজ রাতেও আকাশ পর্যবেক্ষণ করবে। সে অনুযায়ী সরকারিভাবে আগামীকাল (২৮ মে) ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে ফুলবাড়ীতে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাত ও কোরবানি।

আপডেটের সময়: ১১:০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

কুড়িগ্রামের জেলে পাড়ায় চাঁদ দেখে নয়,মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে ফুলবাড়ীতে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাত ও কোরবানি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জেলে পাড়ায়। সম্প্রদায় ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ধর্মীয় ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আজ সকাল থেকেই এলাকায় শুরু হয়েছে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এরপর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসল্লিরা কোরবানি ও অন্যান্য ধর্মীয় রীতি পালন করেন। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশি সরকারি চাঁদ দেখার তারিখ অনুসরণ না করে মধ্যপ্রাচ্যের চাঁদ ঘোষণার ভিত্তিতেই এখানে ঈদ উদযাপন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল কাদের জানান, “আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি দিই। এতে আমাদের ধর্মীয় অনুভূতি ও ঐক্য আরও দৃঢ় হয়। অনেক বছর ধরেই এখানে এ রীতি চলে আসছে।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

শুধু ফুলবাড়ীই নয়, কুড়িগ্রাম জেলার রৌমারীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়ও একই দিনে আগাম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে বলে নিশ্চিত হয়েছে সংবাদসূত্রে। যদিও বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃহস্পতিব (২৮ মে) সরকারি ছুটির দিনে ঈদ উদযাপনের কথা, তবু ধর্মীয় চর্চার স্বাধীনতা রেখেই এসব এলাকায় দিনটি পালিত হচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ীর এক স্থানীয় ইমাম বলেন, “চাঁদ দেখার ব্যাপারে মতভেদ থাকতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একতা ও আন্তরিকতাই মুখ্য। যারা যে রীতি অনুসরণ করেন, সেটা তাঁদের নিজস্ব ধর্মীয় অধিকার।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত