Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি

জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কারা কর্তৃপক্ষের দ্বায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

২৭ জানুয়ারি-২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছে। এটি “ভুলমুক্তি” (ভুল করে মুক্তি)। পরে সবকিছু জানানো হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক(ডিআইজি প্রিজন্স)মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন।

প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন,জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছেন ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যেসব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা আমাদের জানা নেই।তবে আসামি ধরতে হলে অবশ্যই পুলিশের সহযোগিতা লাগবে। তাৎক্ষণিকভাবে তারা আমাদের অবহিত করলে আসামি ধরতে সুবিধা হতো।

আরও পড়ুনঃ  স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ
জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি

আপডেটের সময়: ০৭:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কারা কর্তৃপক্ষের দ্বায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

২৭ জানুয়ারি-২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছে। এটি “ভুলমুক্তি” (ভুল করে মুক্তি)। পরে সবকিছু জানানো হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক(ডিআইজি প্রিজন্স)মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন।

প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন,জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছেন ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যেসব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা আমাদের জানা নেই।তবে আসামি ধরতে হলে অবশ্যই পুলিশের সহযোগিতা লাগবে। তাৎক্ষণিকভাবে তারা আমাদের অবহিত করলে আসামি ধরতে সুবিধা হতো।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।