Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের টাকা জোগাতে গরু চুরি: চোর চক্রের সদস্য গ্রেফতার ও কারাদণ্ড

পাবনার বেড়ায় গরু চুরি করে পালানোর সময় গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না চোর চক্রের সক্রিয় সদস্য মো. লিটন মোল্লার (৪৫)। বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লিটন মোল্লা মানিকগঞ্জ সদর থানার কালিবাড়ি মিতরা গ্রামের মৃত সাহাজুদ্দিন মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর সাড়াশিয়া এলাকার একটি বাড়ি থেকে একদল চোর গরু চুরি করে পালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ধাওয়া দিলে চোরেরা দিগ্বিদিক পালাতে শুরু করে। একপর্যায়ে জনরোষ ও গণধোলাই থেকে বাঁচতে লিটন মোল্লা নদীতে ঝাঁপ দেয়। পরে চর নাগদা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে নদী থেকে ধরে ফেলে। তবে চক্রের বাকি দুই সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

​খবর পেয়ে বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিটন মোল্লাকে আটক করার পর বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন মোল্লা নিয়মিত মাদক সেবনের কথা এবং গরু চুরির সাথে জড়িত থাকার বিষয়টি আদালতের কাছে স্বীকার করে।

লিটন জানায়, মাদক সেবন না করতে পারলে সে স্বাভাবিক থাকতে পারে না, আর এই মাদকের টাকা জোগাড় করার জন্যই সে দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে আসছিল।
​বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অপরাধের গুরুত্ব বিবেচনা করে লিটন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক রায়কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

​পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া গরু উদ্ধার এবং চক্রের বাকি পলাতক সদস্যদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

মাদকের টাকা জোগাতে গরু চুরি: চোর চক্রের সদস্য গ্রেফতার ও কারাদণ্ড

আপডেটের সময়: ১০:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মাদকের টাকা জোগাতে গরু চুরি: চোর চক্রের সদস্য গ্রেফতার ও কারাদণ্ড

পাবনার বেড়ায় গরু চুরি করে পালানোর সময় গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না চোর চক্রের সক্রিয় সদস্য মো. লিটন মোল্লার (৪৫)। বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লিটন মোল্লা মানিকগঞ্জ সদর থানার কালিবাড়ি মিতরা গ্রামের মৃত সাহাজুদ্দিন মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর সাড়াশিয়া এলাকার একটি বাড়ি থেকে একদল চোর গরু চুরি করে পালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ধাওয়া দিলে চোরেরা দিগ্বিদিক পালাতে শুরু করে। একপর্যায়ে জনরোষ ও গণধোলাই থেকে বাঁচতে লিটন মোল্লা নদীতে ঝাঁপ দেয়। পরে চর নাগদা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে নদী থেকে ধরে ফেলে। তবে চক্রের বাকি দুই সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে