Dhaka ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক! কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

মাদকের বিরুদ্ধে এলাকাবাসী প্রশাসনিক ব্যবস্থার দাবিতে ইউএনওর কাছে লিখিত আবেদন

পাবনার সাথিয়া উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না (ইউএনও) বরাবর গণস্বাক্ষরিত একটি লিখিত আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সাঁথিয়া উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসার প্রভাবে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে পেয়েছে। উল্লেখ্য যে, উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়ীয়া মোল্লাপাড়া ও সুন্দরকান্দি গ্রামে মাদকের ব্যবসা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ এই মাদক ব্যবসা পরিচালনা করায় ধ্বংসের পথে এগোচ্ছে স্থানীয় যুবসমাজ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আবেদনে অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা সরাসরি ও পরোক্ষভাবে এই অবৈধ কারবারে জড়িত।
এলাকাবাসীর অভিযোগ, মাদক চক্রের অন্যতম সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও তার অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। বরং দিনের পর দিন তার এই সিন্ডিকেট আরও শক্তিশালী হচ্ছে। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। ফলে এলাকার নারী ও শিশুদের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।

আরও পড়ুনঃ  বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

আবেদনপত্রে আরও জানানো হয়, মাদক ব্যবসার ভয়াবহতা রোধে হাটবাড়ীয়া মোল্লাপাড়া জামে মসজিদে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে এই আবেদনের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী এলাকাবাসীর।

জনপ্রিয় পোস্ট

যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

মাদকের বিরুদ্ধে এলাকাবাসী প্রশাসনিক ব্যবস্থার দাবিতে ইউএনওর কাছে লিখিত আবেদন

আপডেটের সময়: ০৫:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

পাবনার সাথিয়া উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না (ইউএনও) বরাবর গণস্বাক্ষরিত একটি লিখিত আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সাঁথিয়া উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসার প্রভাবে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে পেয়েছে। উল্লেখ্য যে, উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়ীয়া মোল্লাপাড়া ও সুন্দরকান্দি গ্রামে মাদকের ব্যবসা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ এই মাদক ব্যবসা পরিচালনা করায় ধ্বংসের পথে এগোচ্ছে স্থানীয় যুবসমাজ।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল