Dhaka ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন করে সাংবাদিক সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকারের কারও জন্য,সেফ এক্সিট,এর প্রশ্নই ওঠে না। আমরা এমন কোনো কাজ করিনি,যার জন্য শেখ হাসিনার মতো পালাতে হবে। যারা এই প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্য নিয়েই আমার সন্দেহ আছে।তিনি বলেন, বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত।

আমি বাংলাদেশেই থাকব,এই মাটিতেই থাকব। আল্লাহ রিজিকের মালিক ,যে কাজ পাব,সেই কাজই করব।

২৩ ই জানুয়ারি শুক্রবার বিকেলে মানিকগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিন।

সরকারিভাবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা প্রসঙ্গে প্রেস সচিব বলেন,যারা এ নিয়ে প্রশ্ন তুলছেন,তারা কি ইংল্যান্ড,স্কটল্যান্ড বা তুরস্কের অভিজ্ঞতা দেখেছেন? গণভোট হলে সব দেশেই সরকার একটি অবস্থান নেয়। সরকার একটি মত প্রকাশ করে এবং জনগণকে সেই অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান,এটাই আন্তর্জাতিক চর্চা।

বর্তমান সরকার কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে,সে বিষয়ে আমরা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে ব্যাখ্যা দিয়েছি।গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন,গণভোটের প্রচারণায় উপদেষ্টারা জেলা ও উপজেলা পর্যায়ে যাচ্ছেন।

আগে ভোটের গাড়ি ছিল ১০টি, এখন তা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এসব গাড়ি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলায় এই ভোটের গাড়ি যাবে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে উল্লেখ করে তিনি বলেন,বড় রাজনৈতিক দলগুলো এখন প্রচারণায় ব্যস্ত। যেখানে তারা যাচ্ছেন,সেখানেই হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। গত ১৬ বছরে মানুষ ভালো নির্বাচন দেখেনি।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

সকালেম ভোটকেন্দ্রে গিয়ে দেখেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে তাদের সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে,আপনার আসার দরকার নেই। সেই অভিজ্ঞতা থেকে মানুষ মুক্তি চায়।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রচারণার পর বিশাল বিশাল র‍্যালি হচ্ছে‌ এবং বিপুলসংখ্যক মানুষ অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এসবই ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।সাংবাদিকদের অধিকার ও মিডিয়া সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন,সম্প্রতি তথ্য অধিকার আইনের কিছু বিষয় আরও সহজ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

সূচিপত্র প্রণয়ন, রিপোর্টিং পদ্ধতি এবং তথ্যের ওপর সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এসব বিষয়ে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার মাত্র ১৮ মাস ধরে দায়িত্বে রয়েছে। এত অল্প সময়ে সবকিছু করা সম্ভব নয়। ভালো একটি রাস্তা নির্মাণ করতেও পাঁচ বছর সময় লাগে। তবে এই সময়ে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল,সেগুলো সরকার যথাযথভাবে বাস্তবায়ন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের পীর শাহজাদা রহমান বাধন,শাহ শাহিন আহমেদ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন করে সাংবাদিক সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আপডেটের সময়: ০৯:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকারের কারও জন্য,সেফ এক্সিট,এর প্রশ্নই ওঠে না। আমরা এমন কোনো কাজ করিনি,যার জন্য শেখ হাসিনার মতো পালাতে হবে। যারা এই প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্য নিয়েই আমার সন্দেহ আছে।তিনি বলেন, বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত।

আমি বাংলাদেশেই থাকব,এই মাটিতেই থাকব। আল্লাহ রিজিকের মালিক ,যে কাজ পাব,সেই কাজই করব।

২৩ ই জানুয়ারি শুক্রবার বিকেলে মানিকগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিন।

সরকারিভাবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা প্রসঙ্গে প্রেস সচিব বলেন,যারা এ নিয়ে প্রশ্ন তুলছেন,তারা কি ইংল্যান্ড,স্কটল্যান্ড বা তুরস্কের অভিজ্ঞতা দেখেছেন? গণভোট হলে সব দেশেই সরকার একটি অবস্থান নেয়। সরকার একটি মত প্রকাশ করে এবং জনগণকে সেই অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান,এটাই আন্তর্জাতিক চর্চা।

বর্তমান সরকার কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে,সে বিষয়ে আমরা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে ব্যাখ্যা দিয়েছি।গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন,গণভোটের প্রচারণায় উপদেষ্টারা জেলা ও উপজেলা পর্যায়ে যাচ্ছেন।

আগে ভোটের গাড়ি ছিল ১০টি, এখন তা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এসব গাড়ি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলায় এই ভোটের গাড়ি যাবে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে উল্লেখ করে তিনি বলেন,বড় রাজনৈতিক দলগুলো এখন প্রচারণায় ব্যস্ত। যেখানে তারা যাচ্ছেন,সেখানেই হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। গত ১৬ বছরে মানুষ ভালো নির্বাচন দেখেনি।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

সকালেম ভোটকেন্দ্রে গিয়ে দেখেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে তাদের সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে,আপনার আসার দরকার নেই। সেই অভিজ্ঞতা থেকে মানুষ মুক্তি চায়।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রচারণার পর বিশাল বিশাল র‍্যালি হচ্ছে‌ এবং বিপুলসংখ্যক মানুষ অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

এসবই ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।সাংবাদিকদের অধিকার ও মিডিয়া সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন,সম্প্রতি তথ্য অধিকার আইনের কিছু বিষয় আরও সহজ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন