Dhaka ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামে একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কথিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবী, উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বি তুষার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও স্থানীয় কৃষক কুদ্দুস আলী, শামসুল আলম, টুটুলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

বক্তারা অভিযোগ করেন, গত ৩ জুলাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নাম ব্যবহারকারী একটি ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমপির নির্দেশ অমান্য করে ডিপ ভাঙচুর, ৩০০ বিঘা জমির ধান নষ্টসহ বিভিন্ন অভিযোগ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ওই পোস্টে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।

অভিযোগের বিষয়ে হুদা রেজাউন্নবী বলেন, আমার বিরুদ্ধে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ওই ফেক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, ফেক আইডিটি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের ফেক আইডি থেকে এ ধরনের মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

আপডেটের সময়: ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামে একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কথিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবী, উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বি তুষার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও স্থানীয় কৃষক কুদ্দুস আলী, শামসুল আলম, টুটুলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

বক্তারা অভিযোগ করেন, গত ৩ জুলাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নাম ব্যবহারকারী একটি ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমপির নির্দেশ অমান্য করে ডিপ ভাঙচুর, ৩০০ বিঘা জমির ধান নষ্টসহ বিভিন্ন অভিযোগ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ওই পোস্টে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।

অভিযোগের বিষয়ে হুদা রেজাউন্নবী বলেন, আমার বিরুদ্ধে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ওই ফেক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, ফেক আইডিটি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুনঃ  আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের ফেক আইডি থেকে এ ধরনের মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি