Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক লক্ষ্মীরহাট নূর আলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রুস্তম আলী।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা দেন মো. রুস্তম আলী। পথিমধ্যে একটি নিরিবিলি এলাকায় পৌঁছালে হঠাৎ করে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
হামলাকারীরা তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে মারাত্মকভাবে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক

আপডেটের সময়: ০৭:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬