Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

লিজকৃত জমিতে হামলা ও লুটের অভিযোগ, জমির মালিক ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি

সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে চাষাবাদ হয়ে আসা একটি জমিকে কেন্দ্র করে হামলা, মাছ লুট, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মুজিবার (৫৫) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে জমির প্রধান মালিক শেখ ফারুক হোসেনকেও প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গোপিনাথপুর মৌজায় অবস্থিত জমিটির প্রধান মালিক শেখ ফারুক হোসেন (পিতা—শেখ আলি আহমদ), গ্রাম—থানাঘাটা। উক্ত জমিতে দীর্ঘ ১৩ বছর ধরে লিজের ভিত্তিতে চাষাবাদ হয়ে আসছে। বর্তমান মালিকের কাছ থেকে দুই বছরের জন্য লিজ নিয়ে প্রায় নয় মাস ধরে মাছ ও সবজি চাষ করছিলেন মোঃ মুজিবার।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

গত ৯ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ১০টার দিকে কাজী আবু তাহের (৫৫), তার ছেলে কাজী সাইফুল ইসলাম (৩২) ও কাজী আবু তোহা (৫০) দলবল নিয়ে পুকুরপাড়ে এসে তাণ্ডব চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, শ্যালো মেশিনের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের পর ধরা রুই, কাতলা ও মৃগেল প্রজাতির প্রায় দুই মণ মাছ—যার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা—জোরপূর্বক নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় পুকুরে ব্যবহৃত দুটি বৈদ্যুতিক পানির মোটর ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে মোঃ মুজিবারকে মারধর করা হয় এবং জমিতে লাগানো তরিতরকারি গাছ কেটে ও উপড়ে ফেলে আনুমানিক আরও ১০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—জমির প্রধান মালিক শেখ ফারুক হোসেনকে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ বর্তমানে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে একাধিক ব্যক্তি অভিযোগপত্রে সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছেন। ভুক্তভোগীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও জমির মালিক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পরবর্তীতে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানাসূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।

দিনের আলোতে দীর্ঘদিনের লিজকৃত জমিতে এমন হামলা ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

লিজকৃত জমিতে হামলা ও লুটের অভিযোগ, জমির মালিক ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি

আপডেটের সময়: ০৫:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে চাষাবাদ হয়ে আসা একটি জমিকে কেন্দ্র করে হামলা, মাছ লুট, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মুজিবার (৫৫) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে জমির প্রধান মালিক শেখ ফারুক হোসেনকেও প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গোপিনাথপুর মৌজায় অবস্থিত জমিটির প্রধান মালিক শেখ ফারুক হোসেন (পিতা—শেখ আলি আহমদ), গ্রাম—থানাঘাটা। উক্ত জমিতে দীর্ঘ ১৩ বছর ধরে লিজের ভিত্তিতে চাষাবাদ হয়ে আসছে। বর্তমান মালিকের কাছ থেকে দুই বছরের জন্য লিজ নিয়ে প্রায় নয় মাস ধরে মাছ ও সবজি চাষ করছিলেন মোঃ মুজিবার।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

গত ৯ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ১০টার দিকে কাজী আবু তাহের (৫৫), তার ছেলে কাজী সাইফুল ইসলাম (৩২) ও কাজী আবু তোহা (৫০) দলবল নিয়ে পুকুরপাড়ে এসে তাণ্ডব চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, শ্যালো মেশিনের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের পর ধরা রুই, কাতলা ও মৃগেল প্রজাতির প্রায় দুই মণ মাছ—যার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা—জোরপূর্বক নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় পুকুরে ব্যবহৃত দুটি বৈদ্যুতিক পানির মোটর ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে মোঃ মুজিবারকে মারধর করা হয় এবং জমিতে লাগানো তরিতরকারি গাছ কেটে ও উপড়ে ফেলে আনুমানিক আরও ১০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—জমির প্রধান মালিক শেখ ফারুক হোসেনকে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ বর্তমানে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ