Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

লোহাগাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাযোগী আধ্যাত্মিক উৎসব

শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দিনব্যাপী ব্যাপক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ জুন ( বুধবার ) অনুষ্ঠিতব্য এ মহোৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গীতাপাঠ, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণে মুখর থাকবে উত্তর বড়হাতিয়া সেবাশ্রম।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

আয়োজক সূত্রে জানা গেছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে এ তিরোধান দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর কীর্তন, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, পাঁচালী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি কীর্তন, পালা কীর্তন এবং প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করবেন উত্তর বড়হাতিয়া শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমেরে অধ্যক্ষ শ্রী শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী। এছাড়া বিশেষ অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন বিশিষ্ট কীর্তনীয়া প্রদীপ রুদ্র ও নিরঞ্জন ঘোষ।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

অনুষ্ঠানের সূচি অনুযায়ী ভোর ৫টায় ভোর কীর্তনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ। বেলা ১১টা ৪০ মিনিটে লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধানের ক্ষণ স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাঁর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।

দুপুর ১টায় প্রসাদ বিতরণ, বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় আরতি কীর্তন এবং রাত ১০টায় পালা কীর্তনের আয়োজন রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

সেবাশ্রম কর্তৃপক্ষ জানান, মানবকল্যাণ, সত্য, ন্যায় ও আধ্যাত্মিক চেতনার প্রতীক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত মহতী অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

লোহাগাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাযোগী আধ্যাত্মিক উৎসব

আপডেটের সময়: ০৫:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

লোহাগাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাযোগী আধ্যাত্মিক উৎসব

শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দিনব্যাপী ব্যাপক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ জুন ( বুধবার ) অনুষ্ঠিতব্য এ মহোৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গীতাপাঠ, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণে মুখর থাকবে উত্তর বড়হাতিয়া সেবাশ্রম।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

আয়োজক সূত্রে জানা গেছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে এ তিরোধান দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর কীর্তন, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, পাঁচালী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি কীর্তন, পালা কীর্তন এবং প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করবেন উত্তর বড়হাতিয়া শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমেরে অধ্যক্ষ শ্রী শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী। এছাড়া বিশেষ অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন বিশিষ্ট কীর্তনীয়া প্রদীপ রুদ্র ও নিরঞ্জন ঘোষ।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী