Dhaka ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

শিক্ষকতা পেশার সাথে সাংবাদিকতা সাংঘর্ষিক নয়, বরং শিক্ষিত মানুষ সাংবাদিকতায় এলে এই পেশার মর্যাদা আরও বাড়বে— এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে আমার দেশ পত্রিকার ইলিয়াস উদ্দীন আহ্বায়ক এবং বাংলাদেশ সময় ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের এস এম সোহেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকেরা সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ সহজ হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মজনুর রহমান (মনিরামপুর),অধ্যক্ষ আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুন হোসেন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় পোস্ট

শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

আপডেটের সময়: ০৩:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

শিক্ষকতা পেশার সাথে সাংবাদিকতা সাংঘর্ষিক নয়, বরং শিক্ষিত মানুষ সাংবাদিকতায় এলে এই পেশার মর্যাদা আরও বাড়বে— এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে আমার দেশ পত্রিকার ইলিয়াস উদ্দীন আহ্বায়ক এবং বাংলাদেশ সময় ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের এস এম সোহেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকেরা সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ সহজ হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মজনুর রহমান (মনিরামপুর),অধ্যক্ষ আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুন হোসেন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে