Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৭ জুন) পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।”

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, “যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।”

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কলেজের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র

আপডেটের সময়: ০৬:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৭ জুন) পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।”

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, “যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।”

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি