Dhaka ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

শিবচরের ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২টি এলপিজি সিলিন্ডার উদ্ধার

মাদারীপুরের শিবচরে সংঘটিত এক ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার গকুলনগর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ট্রাকচালক আসলাম খান ও তাঁর সহকারী রিফাত একটি ট্রাকে করে ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার বহন করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় সাত থেকে আট জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের সোপর্দ

ডাকাতরা চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ট্রাকসহ সিলিন্ডারগুলো ও তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আতিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৫০টি সিলিন্ডার ভাঙা ও দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন,
ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

শিবচরের ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২টি এলপিজি সিলিন্ডার উদ্ধার

আপডেটের সময়: ০৩:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

মাদারীপুরের শিবচরে সংঘটিত এক ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার গকুলনগর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ট্রাকচালক আসলাম খান ও তাঁর সহকারী রিফাত একটি ট্রাকে করে ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার বহন করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় সাত থেকে আট জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

ডাকাতরা চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ট্রাকসহ সিলিন্ডারগুলো ও তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আতিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৫০টি সিলিন্ডার ভাঙা ও দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা