Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ

কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আখ ও গুড় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রতিটি কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার এবং ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি সেচ সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক কৃষকের নিজ নিজ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচির ফলে একদিকে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড়ের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, কৃষি খাতকে টেকসই করতে এবং কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা, উপকারভোগী কৃষকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় আখ চাষে তাদের আগ্রহ আরও বাড়বে এবং ভবিষ্যতে উৎপাদন ভালো হলে আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ

আপডেটের সময়: ০৮:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আখ ও গুড় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রতিটি কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার এবং ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি সেচ সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক কৃষকের নিজ নিজ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচির ফলে একদিকে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড়ের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, কৃষি খাতকে টেকসই করতে এবং কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত