Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

গাজীপুরের শ্রীপুরে ভেয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ’ নামক একটি কারখানায় শ্রমিক সরবরাহ কাজে বাধা প্রদান এবং ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা চেয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা (৩৭)।

জিডি সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন টেংরা এলাকার বাসিন্দা ও ‘মেসার্স শিমজুবতা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহ করে আসছেন। গত বছরের ৮ এপ্রিল থেকে তিনি ভয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ-এ নিয়মিতভাবে শ্রমিক সরবরাহ করছেন।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

​অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর থেকেই স্থানীয় মইজউদ্দিন সরকার (৫০) ও জাহাঙ্গীর (৪৫) নামের দুই ব্যক্তি তাকে কাজে বাধা দিয়ে আসছিলেন। গত ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কারখানার গেটে উপস্থিত হয়ে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

​মুঠোফোনে হুমকি
ভুক্তভোগী জুয়েল রানা জানান, ঘটনার সময় ১ নং বিবাদী মইজউদ্দিন সরকার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জুয়েল রানার শ্রমিক আজিজুল হকের মোবাইলে কল করেন। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই তিনি হুমকি দেন যে, কারখানায় লোক প্রবেশ করালে জুয়েল রানাকে “জানে মেরে ফেলা হবে”।

নিরাপত্তাহীনতায় ভোগা জুয়েল রানা ২৯ মার্চ শ্রীপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং: ১৯১৮)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

​এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বলেন, “আমি বৈধভাবে ব্যবসা করছি, কিন্তু একটি চক্র অবৈধভাবে প্রভাব খাটিয়ে আমার কাজে বাধা দিচ্ছে এবং আমাকে সশরীরে ও ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

আপডেটের সময়: ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ভেয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ’ নামক একটি কারখানায় শ্রমিক সরবরাহ কাজে বাধা প্রদান এবং ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা চেয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা (৩৭)।

জিডি সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন টেংরা এলাকার বাসিন্দা ও ‘মেসার্স শিমজুবতা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহ করে আসছেন। গত বছরের ৮ এপ্রিল থেকে তিনি ভয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ-এ নিয়মিতভাবে শ্রমিক সরবরাহ করছেন।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

​অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর থেকেই স্থানীয় মইজউদ্দিন সরকার (৫০) ও জাহাঙ্গীর (৪৫) নামের দুই ব্যক্তি তাকে কাজে বাধা দিয়ে আসছিলেন। গত ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কারখানার গেটে উপস্থিত হয়ে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

​মুঠোফোনে হুমকি
ভুক্তভোগী জুয়েল রানা জানান, ঘটনার সময় ১ নং বিবাদী মইজউদ্দিন সরকার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জুয়েল রানার শ্রমিক আজিজুল হকের মোবাইলে কল করেন। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই তিনি হুমকি দেন যে, কারখানায় লোক প্রবেশ করালে জুয়েল রানাকে “জানে মেরে ফেলা হবে”।

নিরাপত্তাহীনতায় ভোগা জুয়েল রানা ২৯ মার্চ শ্রীপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং: ১৯১৮)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত