Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভার প্রস্তুতি

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গত সোমবার রাতে যশোর জেলা বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পরবর্তীতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই সুসংবাদটি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

সফরকালে তিনি যশোরের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ করতে যাচ্ছেন। ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৫ বছরেও এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি, যার ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হতো। এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী এবার ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন। উল্লেখ্য যে, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খালের খননকাজ শুরু করেছিলেন, যা স্থানীয়ভাবে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত। বিএনপির বর্তমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনরায় খনন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে যশোর শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এই সফরের মাধ্যমে যশোরের স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জেলা বিএনপির পক্ষ থেকে এখন জনসভার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভার প্রস্তুতি

আপডেটের সময়: ১১:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গত সোমবার রাতে যশোর জেলা বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পরবর্তীতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই সুসংবাদটি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

সফরকালে তিনি যশোরের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ করতে যাচ্ছেন। ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৫ বছরেও এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি, যার ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হতো। এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী এবার ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ