Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাতক্ষীরার আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলা গণধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ নাসিম রাজু, খায়রুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় উপস্থিত হয়ে এ যোগদান করেন।

এসময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজার উপস্থিতিতে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এসময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।

তারা আরও বলেন,গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে সাতক্ষীরা-৩ সংসদীয় আসন এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেটের সময়: ০৮:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬