Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সাতক্ষীরায় মাদক-সন্ত্রাসমুক্ত মডেল জেলা গড়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

সাতক্ষীরা সদর-দেবহাটা

সাতক্ষীরায় মাদক-সন্ত্রাসমুক্ত মডেল জেলা গড়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমি কোনো চাওয়া-পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। যা কিছু অর্জন করেছি, তা গরিব ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করেছি। আমি দলকানা নই- সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি আব্দুল খালেক প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতি সহানুভূতি ও সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

তিনি বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করে পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।

সভায় সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। গত ১৭ মাস ধরে এখানে দায়িত্ব পালন করছি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি দাবি করেন, চুরির মূল কারণ মাদক এবং মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধও কমে আসবে। এ লক্ষ্যে সামাজিক আন্দোলনে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ  সংসদ সদস্যকে সংবর্ধনা অধ্যক্ষের অবসর জনিত বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসন করা গেলে সদর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব।

উন্মুক্ত আলোচনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান শিক্ষক জাতীয়করণ, প্রতিষ্ঠান ভবন উন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন ও ট্রেনলাইন স্থাপনের বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক আবু সাইদ বিশ্বাস অভিযোগ করেন, টিসিবির পণ্য রাতের আঁধারে বিক্রি হচ্ছে। ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও দপ্তরগুলোতে ঘুষবাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান মাওলানা হাবিবুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সমাজসেবা কার্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, শিশুপার্ক সংস্কার, উপজেলা কমপ্লেক্স উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং হলুদ সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড

এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, মাওলানা আব্দুন সবুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন 

মতবিনিময় সভার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত আলোচনায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে জোরালো মতামত উঠে আসে।

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

সাতক্ষীরায় মাদক-সন্ত্রাসমুক্ত মডেল জেলা গড়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

আপডেটের সময়: ০৭:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় মাদক-সন্ত্রাসমুক্ত মডেল জেলা গড়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমি কোনো চাওয়া-পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। যা কিছু অর্জন করেছি, তা গরিব ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করেছি। আমি দলকানা নই- সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি আব্দুল খালেক প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতি সহানুভূতি ও সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

তিনি বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করে পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।

সভায় সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। গত ১৭ মাস ধরে এখানে দায়িত্ব পালন করছি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি দাবি করেন, চুরির মূল কারণ মাদক এবং মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধও কমে আসবে। এ লক্ষ্যে সামাজিক আন্দোলনে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চায় নাগরিক কমিটি

উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসন করা গেলে সদর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব।

উন্মুক্ত আলোচনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান শিক্ষক জাতীয়করণ, প্রতিষ্ঠান ভবন উন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন ও ট্রেনলাইন স্থাপনের বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক আবু সাইদ বিশ্বাস অভিযোগ করেন, টিসিবির পণ্য রাতের আঁধারে বিক্রি হচ্ছে। ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও দপ্তরগুলোতে ঘুষবাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান মাওলানা হাবিবুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সমাজসেবা কার্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, শিশুপার্ক সংস্কার, উপজেলা কমপ্লেক্স উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং হলুদ সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি