Dhaka ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পূর্ব দিগন্ত বার্তা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের বৈশাখী হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরায় আমরা একতাবদ্ধভাবে সকল আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসবো।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরে আলম সিদ্দিকী ও প্রভাষক আনোয়ারুল ইসলাম। ইফতার মাহফিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৪জনসহ নিহত-৫ আহত-২

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনাও করা হয়।

আরও পড়ুনঃ  চৌগাছা-বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উন্নতমানের ইফতার পরিবেশন করা হয়।

আরো পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আপডেটের সময়: ০৮:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের বৈশাখী হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরায় আমরা একতাবদ্ধভাবে সকল আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসবো।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  চৌগাছা-বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরে আলম সিদ্দিকী ও প্রভাষক আনোয়ারুল ইসলাম। ইফতার মাহফিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনাও করা হয়।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন