Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ ২৩ হাজার টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, চিংড়ি মাছের রেনুপোনা, ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন ভোমরা, কালিয়ানি, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল পৃথক পৃথক এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোডের আনসারের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার

অপরদিকে কালিয়ানি বিওপির একটি দল সীমান্তের খৈতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। একই সময়ে মাদরা বিওপির আভিযানিক দল রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা মূল্যের ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশি মোটরসাইকেল আটক করে।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

এছাড়া হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এ ধরনের অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

বিজিবির এ সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য ১৩ লাখ ২২ হাজার ৮০০ টাকা। সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

আপডেটের সময়: ০৮:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ ২৩ হাজার টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, চিংড়ি মাছের রেনুপোনা, ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন ভোমরা, কালিয়ানি, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল পৃথক পৃথক এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোডের আনসারের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

অপরদিকে কালিয়ানি বিওপির একটি দল সীমান্তের খৈতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। একই সময়ে মাদরা বিওপির আভিযানিক দল রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা মূল্যের ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশি মোটরসাইকেল আটক করে।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

এছাড়া হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এ ধরনের অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন