Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাধু আশ্রম সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাস্তার পাশে নির্মিত রক্ষা দেয়াল বা গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙা অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও প্রয়োজনীয় মেরামত না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, সাঘাটা-গাইবান্ধা প্রধান সড়ক থেকে কালীর বাজার হয়ে উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটিও বহু স্থানে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ ও বড় গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এলাকাবাসীর দাবি, সাধু আশ্রম সড়কের ভাঙা অংশ ও ক্ষতিগ্রস্ত গার্ডওয়াল দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে কালীর বাজার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

আপডেটের সময়: ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাধু আশ্রম সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাস্তার পাশে নির্মিত রক্ষা দেয়াল বা গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙা অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও প্রয়োজনীয় মেরামত না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, সাঘাটা-গাইবান্ধা প্রধান সড়ক থেকে কালীর বাজার হয়ে উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটিও বহু স্থানে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ ও বড় গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এলাকাবাসীর দাবি, সাধু আশ্রম সড়কের ভাঙা অংশ ও ক্ষতিগ্রস্ত গার্ডওয়াল দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে কালীর বাজার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ