Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈন গ্রেফতার

  • সোহেল রানাঃ
  • আপডেটের সময়: ০৯:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • 66

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈন গ্রেফতার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহার নামীয় ১নং পলাতক অভিযুক্ত মোঃ মঈন উদ্দিন গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে ভুক্তভোগীর বাসায় গিয়ে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার
জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈন গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈন গ্রেফতার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহার নামীয় ১নং পলাতক অভিযুক্ত মোঃ মঈন উদ্দিন গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে ভুক্তভোগীর বাসায় গিয়ে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ