Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বৃদ্ধি রোধ এবং মাদক পাচার প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, পদ্মশাখরা, ঘোনা, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

অভিযানের অংশ হিসেবে পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর উপজেলার শাখরা আশার মোড় এলাকা থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেন। একই দিনে গাজীপুর বিওপির সদস্যরা নিমতলা এলাকা থেকে আরও ৬ লাখ টাকা মূল্যের রেণুপোনা আটক করেন।

অন্যদিকে ঘোনা বিওপির টহলদল মোবারকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৬০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপি কলারোয়ার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ, যার বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা, জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

এছাড়া হিজলদী বিওপি তালসারি এলাকা থেকে ৬০ হাজার টাকা, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৪ লাখ ২ হাজার ৫০০ টাকা এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প হরিণার মোড় এলাকা থেকে ২ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানিয়েছে, অসাধু চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। সময়মতো অভিযান পরিচালনার ফলে এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন সীমান্তে চোরাচালান কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে, অন্যদিকে সরকারের রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করলে দেশীয় শিল্পের ক্ষতি হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিজিবির নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় জনগণও এসব অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ

আপডেটের সময়: ০৯:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বৃদ্ধি রোধ এবং মাদক পাচার প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, পদ্মশাখরা, ঘোনা, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

অভিযানের অংশ হিসেবে পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর উপজেলার শাখরা আশার মোড় এলাকা থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেন। একই দিনে গাজীপুর বিওপির সদস্যরা নিমতলা এলাকা থেকে আরও ৬ লাখ টাকা মূল্যের রেণুপোনা আটক করেন।

অন্যদিকে ঘোনা বিওপির টহলদল মোবারকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৬০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপি কলারোয়ার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ, যার বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা, জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

এছাড়া হিজলদী বিওপি তালসারি এলাকা থেকে ৬০ হাজার টাকা, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৪ লাখ ২ হাজার ৫০০ টাকা এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প হরিণার মোড় এলাকা থেকে ২ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানিয়েছে, অসাধু চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। সময়মতো অভিযান পরিচালনার ফলে এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন সীমান্তে চোরাচালান কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে, অন্যদিকে সরকারের রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন