Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

সেবার ব্রতে চাকরি” এই মহৎ

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ

স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

আজ মঙ্গলবার ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে টিআরসি নিয়োগ কার্যক্রমের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সরকার ও পুলিশ সদর দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন কিংবা প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ময়মনসিংহ জেলার মোট ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে। যোগ্য ও মেধাবী তরুণদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও আধুনিক, দক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

সেবার ব্রতে চাকরি” এই মহৎ

আপডেটের সময়: ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ

স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার