Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

হাজার হাজার জনতার সংবর্ধনায় দায়িত্বভার গ্রহণ করলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি: হাজার হাজার জনতার সংবর্ধনা ও মুহুর্মুহ স্লোগানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক দায়িত্বভার গ্রহণ করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নিকট থেকে তিনি এই দায়িত্বভার বুঝে নেন।

এর আগে জেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনার আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এক মঞ্চে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দিয়েছেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, আবুল হাসান হাদী, তারিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় গভীর শ্রদ্ধার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, সময় এসেছে ঐক্যের। সকল ভেদাভেদ, দলাদলি ভুলে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে হবে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

এসময় বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবকে এই পদে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

স্থানীয় সরকার নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, অনৈক্যের কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির পরাজয় হয়েছে। তবে আজ অনৈক্যের সেই দেয়াল ভেঙে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোনো নির্বাচনে বিজয়ী হতে এই ঐক্যকে আরো সুসংগঠিত করতে হবে।

দায়িত্ব গ্রহণের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর।

সাতক্ষীরাবাসীর মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে উল্লেখ করে নতুন প্রশাসক জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাতক্ষীরাকে বাংলাদেশের একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। অনুষ্ঠান পরবর্তী সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পরিষদ এর প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব হাতে দায়িত্ব ভার হস্তান্তর করেন, এসম উপস্থিত ছিলেন পরিষদ এর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান সহ জেলা পরিষদ এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

হাজার হাজার জনতার সংবর্ধনায় দায়িত্বভার গ্রহণ করলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিব

আপডেটের সময়: ০১:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

হাজার হাজার জনতার সংবর্ধনায় দায়িত্বভার গ্রহণ করলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি: হাজার হাজার জনতার সংবর্ধনা ও মুহুর্মুহ স্লোগানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক দায়িত্বভার গ্রহণ করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নিকট থেকে তিনি এই দায়িত্বভার বুঝে নেন।

এর আগে জেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনার আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এক মঞ্চে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দিয়েছেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, আবুল হাসান হাদী, তারিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় গভীর শ্রদ্ধার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, সময় এসেছে ঐক্যের। সকল ভেদাভেদ, দলাদলি ভুলে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)