Dhaka ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত রায়হান তালুকদারের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে ব্যাগ ও বস্তার ভেতরে থাকা মরদেহের বিভিন্ন খণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের অবস্থা অত্যন্ত মর্মান্তিক হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই থেকে রায়হান তালুকদার নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। অবশেষে ১০ দিন পর বাড়ির পাশের পুকুর থেকেই তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত রায়হান তালুকদারের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে ব্যাগ ও বস্তার ভেতরে থাকা মরদেহের বিভিন্ন খণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের অবস্থা অত্যন্ত মর্মান্তিক হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই থেকে রায়হান তালুকদার নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। অবশেষে ১০ দিন পর বাড়ির পাশের পুকুর থেকেই তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা