Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

১৫০০০ জরিমানা ও প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

বেড়ায় ডাক বাংলো ও কাশিনাথপুরে সরকারি নির্দেশনা অমান্য করে সিলিন্ডার গ্যাস অতিরিক্ত দামি বিক্রি করায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশ ফোর্সের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

তথ্যসূত্রে জানা যায় যে, সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ব্যাবসায়ীদের কাছে কিছু কিছু জায়গায় সিলিন্ডার গ্যাস বিক্রি করছে মর্মে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সাথে সাথে বর্তমান সময়ে যে কোন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া বেড়া উপজেলা প্রশাসনের অন্যতম কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বেড়া মডেল থানা পুলিশ ফোর্স সহ সাথে সাথে স্থলের ছুটে যান।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

এ সময় দেখা যায় যে, কাশিনাথপুরে অবস্থিত খন্দকার ট্রেডার্সের (ডিলার) ১৮৫০ টাকায় এবং ডাকবাংলো বাজারে অবস্থিত তোফাজ্জল ট্রেডার্স (ডিলার) ১৯০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছে মর্মে বিক্রয় রশিদসহ হাতেনাতে ধরা পরে।

কেন তারা সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রয় করছে, এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় খন্দকার ট্রেডার্স পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড থেকে প্রতি সিলিন্ডার ১৬২২ টাকা দরে এবং তোফাজ্জল ট্রেডার্স পাবনা সদরে অবস্থিত এ,কে বিজনেস সেন্টার থেকে ১৭৯৮ টাকা দরে গ্যাস কিনেছে মর্মে ক্রয়ের ভাউচার থেকে দেখা যায়। তারা আরও জানায় পরিবহন ও সার্ভিস চার্জে তাদের ৫০ টাকার মত পার সিলিন্ডার কস্টিং আছে, কিন্তু তারা যে বেশি দামে কিনেছে এবং সেজন্যে অভিযোগও কেন করেনি সে বিষয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেনি।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এই সকল ডিলার থেকে গ্যাস সিলিন্ডার ক্রয়কারী উপস্থিত ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে উপস্থিত খন্দকার ট্রেডার্সের কর্মচারী শাকিব এবং তোফাজ্জল ট্রেডার্সের তোফাজ্জল হোসেন কে সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য সরবরাহ করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

বর্তমান সময়ের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এসময় বলেন, ইতিমধ্যেই আপনারা দেখেছেন- ঈদ ফেরত যাত্রীদের কর্মস্থলে ফেরা নিরাপদ করার জন্য প্রশাসন তৎপর ছিল, তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত আছে, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য প্রশাসন সদা সচেষ্ট আছে।

সুতরাং সরকারি নির্দেশনা অমান্য করে সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি করে বাজারে বিক্রয় করলে কাউকে ছাড় দেয়া হবে না; প্রয়োজনে এর বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়া হবে।
জনস্বার্থে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

১৫০০০ জরিমানা ও প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৪:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

বেড়ায় ডাক বাংলো ও কাশিনাথপুরে সরকারি নির্দেশনা অমান্য করে সিলিন্ডার গ্যাস অতিরিক্ত দামি বিক্রি করায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশ ফোর্সের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

তথ্যসূত্রে জানা যায় যে, সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ব্যাবসায়ীদের কাছে কিছু কিছু জায়গায় সিলিন্ডার গ্যাস বিক্রি করছে মর্মে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সাথে সাথে বর্তমান সময়ে যে কোন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া বেড়া উপজেলা প্রশাসনের অন্যতম কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বেড়া মডেল থানা পুলিশ ফোর্স সহ সাথে সাথে স্থলের ছুটে যান।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ