পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৭নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটন। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায়, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর সরকার। রমজানের এই মাহফিল পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন মুরাদ হোসেন মুরাদ।যুগ্ম আহ্বায়ক ২৭ নং ওয়ার্ড বিএনপি। উপস্হিত ছিলেন ওলামাদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন মীর মোমেন এবং সদস্য সচিব সহ সেচ্ছাসেবক দল, কৃষকদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৭নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


























