Dhaka ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক! কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

গাজীপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হঠাৎ করে এলপিজি (LPG) গ্যাসের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানে খোঁজ করেও গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা। কোথাও কোথাও সীমিত পরিমাণে সিলিন্ডার পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় বেশি দাম চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বর্তমানে কিছু দোকানে একটি এলপিজি সিলিন্ডারের জন্য ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। ফলে হঠাৎ সংকটের পাশাপাশি বাড়তি দামে গ্যাস কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

গ্যাসের প্রয়োজন থাকায় অনেক ক্রেতাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দোকানগুলোতে সংকট তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ

হঠাৎ করে এলপিজি গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণ নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে "বিভ্রান্তি" বাদীর সংবাদ সম্মেলন

সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা গেলে এলপিজি গ্যাসের সংকট এবং বাড়তি দামের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

জনপ্রিয় পোস্ট

বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক!

গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

আপডেটের সময়: ০৭:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

গাজীপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হঠাৎ করে এলপিজি (LPG) গ্যাসের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানে খোঁজ করেও গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা। কোথাও কোথাও সীমিত পরিমাণে সিলিন্ডার পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় বেশি দাম চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বর্তমানে কিছু দোকানে একটি এলপিজি সিলিন্ডারের জন্য ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। ফলে হঠাৎ সংকটের পাশাপাশি বাড়তি দামে গ্যাস কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

গ্যাসের প্রয়োজন থাকায় অনেক ক্রেতাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দোকানগুলোতে সংকট তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

হঠাৎ করে এলপিজি গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণ নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম