Dhaka ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

নিজ জমিতে বিদ্যুৎ খুঁটি থাকায় ঝুঁকির মুখে একাধিক পরিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপিত বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় কয়েকটি পরিবার। উপজেলার গ্রাহকরা এলাকায় কিছু বৈদ্যুতিক খুঁটি ও উচ্চক্ষমতাসম্পন্ন লাইন বসানো হয়েছে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে, যার ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকি, ভীতি ও আর্থিক ক্ষতির মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুৎ গ্রাহকএলাকার মৃত কবিরুল ইসলামের নিজ জমিতে একাধিক বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে।

বর্তমানে তার ছেলে শামীম হোসেন পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। জমির মাঝখানে ও বাড়ির আশপাশে খুঁটি থাকায় স্বাভাবিকভাবে জমি ব্যবহার করা যাচ্ছে না, একই সঙ্গে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

ভুক্তভোগী শামীম হোসেন বলেন,“আমাদের নিজ জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, অন্য মালিকের জমির ভেতর লাইন দেওয়া হয়েছে। এতে জমি চাষাবাদ করা যাচ্ছে না, বাড়ির আশেপাশে সব সময় আতঙ্কে থাকতে হয়। ঝড়-বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা বারবার জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি।”

তিনি আরও জানান, শুধু তাদের পরিবার নয়, আশপাশের আরও দুই-তিনটি পরিবারের জমিতেও একইভাবে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। তারাও এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে খুঁটি অপসারণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ

এ বিষয়ে হরিপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বলেন,“পল্লী বিদ্যুৎ সরকারের আওতাধীন একটি সেবা প্রতিষ্ঠান। কারও জমিতে খুঁটি থাকলে এবং তা জনদুর্ভোগের কারণ হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজেদের জমির ন্যায্য ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণ অথবা বিকল্প নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক। এতে একদিকে যেমন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে সরকারের উন্নয়নমূলক সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মানবিক ও স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজ জমিতে বিদ্যুৎ খুঁটি থাকায় ঝুঁকির মুখে একাধিক পরিবার

আপডেটের সময়: ০১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপিত বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় কয়েকটি পরিবার। উপজেলার গ্রাহকরা এলাকায় কিছু বৈদ্যুতিক খুঁটি ও উচ্চক্ষমতাসম্পন্ন লাইন বসানো হয়েছে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে, যার ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকি, ভীতি ও আর্থিক ক্ষতির মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুৎ গ্রাহকএলাকার মৃত কবিরুল ইসলামের নিজ জমিতে একাধিক বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে।

বর্তমানে তার ছেলে শামীম হোসেন পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। জমির মাঝখানে ও বাড়ির আশপাশে খুঁটি থাকায় স্বাভাবিকভাবে জমি ব্যবহার করা যাচ্ছে না, একই সঙ্গে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ভুক্তভোগী শামীম হোসেন বলেন,“আমাদের নিজ জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, অন্য মালিকের জমির ভেতর লাইন দেওয়া হয়েছে। এতে জমি চাষাবাদ করা যাচ্ছে না, বাড়ির আশেপাশে সব সময় আতঙ্কে থাকতে হয়। ঝড়-বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা বারবার জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি।”

তিনি আরও জানান, শুধু তাদের পরিবার নয়, আশপাশের আরও দুই-তিনটি পরিবারের জমিতেও একইভাবে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। তারাও এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে খুঁটি অপসারণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

এ বিষয়ে হরিপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বলেন,“পল্লী বিদ্যুৎ সরকারের আওতাধীন একটি সেবা প্রতিষ্ঠান। কারও জমিতে খুঁটি থাকলে এবং তা জনদুর্ভোগের কারণ হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজেদের জমির ন্যায্য ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত