Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

পূর্ব দিগন্ত বার্তা

কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল ও ব্যারেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ তেল ও ব্যারেল জব্দ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে। বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দোকান থেকে মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। এর মধ্যে ৬টি ব্যারেল ডিজেল, ২টি ব্যারেল অকটেন ও ২টি ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি অবস্থায় পাওয়া যায়।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) জ্বালানি তেল মজুদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। মো. আনারুল ইসলামের বসতবাড়িতে চালানো ওই অভিযানে ২০০ লিটার তেল, তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম এবং একটি খালি ব্যারেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তেলের দাম বাড়ার আশায় অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার

আরো পড়ুন

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ০৯:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল ও ব্যারেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ তেল ও ব্যারেল জব্দ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে। বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দোকান থেকে মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। এর মধ্যে ৬টি ব্যারেল ডিজেল, ২টি ব্যারেল অকটেন ও ২টি ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি অবস্থায় পাওয়া যায়।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) জ্বালানি তেল মজুদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। মো. আনারুল ইসলামের বসতবাড়িতে চালানো ওই অভিযানে ২০০ লিটার তেল, তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম এবং একটি খালি ব্যারেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।

আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সংশ্লিষ্ট সূত্র জানায়, তেলের দাম বাড়ার আশায় অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের সোপর্দ

আরো পড়ুন

ই-পেপার