Dhaka ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

প্রশাসনকে ম্যানেজ করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগে

নওগাঁর মান্দায় প্রশাসনকে ম্যানেজ করে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন ও পরিবহন করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলায় ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন ইটভাটায় চড়া দামে বিক্রি চলছে।

সরেজমিনে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর হাফেজ মাদ্রাসা সংলগ্ন এলাকায় পুকুর সংস্কারের নামে অবৈধ মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন মোজাফফর হোসেন সিরাজুল রনি। তাদের দাবি স্থানীয় সমাজসেবক নাসির উদ্দিনের নেতৃত্বে এই অবৈধ মাটি ব্যবসা পরিচালিত হচ্ছে। তবে নাসির উদ্দিন জানান, পুকুরটি আমার এলাকায় হলেও এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই যারা বলেছে এটি সঠিক বলেনি।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ

এছাড়াও জয় বাংলা, পাঁঠাকাটা, লক্ষীরামপুর, পরানপুর, ফেট্টগ্রাম, বৈদ্যপুর সহ বিভিন্ন স্থানে চলছে সংস্কারের নামে অবৈধ মাটির ব্যবসা। অবৈধ মাটির ব্যবসায়ীদের দাম্ভিকতা এবং ভাষ্য উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করেই কাজ করতে হয় আমাদের। অপরদিকে সচেতন মহলের দাবি দ্রুত পুকুর খননের কাদামাটি পরিবহন বন্ধ না করা হলে এলাকার গ্রামীণ রাস্তাঘাট নষ্টসহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এছাড়াও যত্রতত্র অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

আরও পড়ুনঃ  মেয়াদ শেষ হলেও পুকুর দখলে রাখার অভিযোগ, জমির অংশ ফেরত চান মালিক পক্ষ

প্রশ্ন উঠেছে শৃঙ্খলা মিটিংয়ে রাতে মাটি খনন ও পরিবহন বিষয়ে বিধি-নিষেধের কথা বলা হলেও বাস্তবে নেই কোন পদক্ষেপ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কিছু স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। যারা অবৈধভাবে মাটি ব্যবসা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

উপজেলা প্রশাসনকে ম্যানেজ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোন সত্যতা নেই।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

প্রশাসনকে ম্যানেজ করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগে

আপডেটের সময়: ০৬:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

নওগাঁর মান্দায় প্রশাসনকে ম্যানেজ করে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন ও পরিবহন করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলায় ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন ইটভাটায় চড়া দামে বিক্রি চলছে।

সরেজমিনে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর হাফেজ মাদ্রাসা সংলগ্ন এলাকায় পুকুর সংস্কারের নামে অবৈধ মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন মোজাফফর হোসেন সিরাজুল রনি। তাদের দাবি স্থানীয় সমাজসেবক নাসির উদ্দিনের নেতৃত্বে এই অবৈধ মাটি ব্যবসা পরিচালিত হচ্ছে। তবে নাসির উদ্দিন জানান, পুকুরটি আমার এলাকায় হলেও এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই যারা বলেছে এটি সঠিক বলেনি।

আরও পড়ুনঃ  ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এছাড়াও জয় বাংলা, পাঁঠাকাটা, লক্ষীরামপুর, পরানপুর, ফেট্টগ্রাম, বৈদ্যপুর সহ বিভিন্ন স্থানে চলছে সংস্কারের নামে অবৈধ মাটির ব্যবসা। অবৈধ মাটির ব্যবসায়ীদের দাম্ভিকতা এবং ভাষ্য উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করেই কাজ করতে হয় আমাদের। অপরদিকে সচেতন মহলের দাবি দ্রুত পুকুর খননের কাদামাটি পরিবহন বন্ধ না করা হলে এলাকার গ্রামীণ রাস্তাঘাট নষ্টসহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এছাড়াও যত্রতত্র অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রশ্ন উঠেছে শৃঙ্খলা মিটিংয়ে রাতে মাটি খনন ও পরিবহন বিষয়ে বিধি-নিষেধের কথা বলা হলেও বাস্তবে নেই কোন পদক্ষেপ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কিছু স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। যারা অবৈধভাবে মাটি ব্যবসা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  পাটলাই নদীতে নিখোঁজ থাকা পর্যটকের লাশ ২৮ ঘন্টা পর উদ্ধার।