কোতোয়ালীর আবাসিক হোটেলে অভিযান: নারীসহ ১১ জন গ্রেফতার
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
মিনহাজ উদ্দিন (২৫)
মো. শাহজালাল (২৬)
মো. মহিন উদ্দিন (২৪)
সৈকত দাশ (৩০)
এমদাদুল হক (২২)
মো. ওসমান (৩৮)
মুন্নি আক্তার (২২)
ইরিনা খান (১৯)
জান্নাত (১৮)
বিউটি আক্তার (২৭)
জেসমিন আক্তার (২৪)
থানা পুলিশ জানিয়েছে, কোনো ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই বিশেষ অভিযানের মাধ্যমে এই ১১ জনকে হোটেল থেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আজকেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




















