Dhaka ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

রামিসার বিচার কি আবারও দীর্ঘ অপেক্ষার গল্প হবে?

গত দুই দিন ধরে রামিসা হত্যার বিচারের দাবিতে রাজপথে ছিলাম। মানুষের চোখের জল, ক্ষোভ আর প্রতিবাদ দেখে মনে হয়েছিল—হয়তো এবার অন্তত একটি পরিবার ন্যায়বিচার পাবে। কিন্তু সময় যত যাচ্ছে, ততই ভয় হচ্ছে—রামিসার বাবা-মাও কি শেষ পর্যন্ত সেই দীর্ঘ অপেক্ষার তালিকায় হারিয়ে যাবেন?

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

বাংলাদেশে এর আগেও অসংখ্য নৃশংস ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে থাকতে দেখেছি। কোথাও লাখো মানুষের প্রতিবাদ, কোথাও খুনির স্বীকারোক্তি—তবুও বিচার প্রক্রিয়ার ধীরগতি সাধারণ মানুষের মনে হতাশা তৈরি করে। এখন বলা হচ্ছে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হবে, এরপর আবার ঈদের দীর্ঘ ছুটি। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে—এত গুরুত্বপূর্ণ একটি মামলায় দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি কি সম্ভব নয়?

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

শুধু রামিসা নয়, শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচার নিয়েও দেশ-বিদেশে অনেক মানুষ সোচ্চার হয়েছিল। কিন্তু আজও সেই বিচার কার্যকর না হওয়ায় মানুষের আস্থায় বড় ধাক্কা লেগেছে।

অত্যন্ত কষ্টের সঙ্গে বলতে হয়, আমরা সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন একটি নিষ্পাপ প্রাণ ঝরে যায়, তখন শুধু একটি পরিবার নয়—পুরো দেশ আহত হয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে

আমরা প্রতিশোধ নয়, দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন ভবিষ্যতে আর কোনো বাবা-মাকে সন্তানের লাশ বুকে নিয়ে ন্যায়বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে না হয়।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

রামিসার বিচার কি আবারও দীর্ঘ অপেক্ষার গল্প হবে?

আপডেটের সময়: ১০:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

রামিসার বিচার কি আবারও দীর্ঘ অপেক্ষার গল্প হবে?

গত দুই দিন ধরে রামিসা হত্যার বিচারের দাবিতে রাজপথে ছিলাম। মানুষের চোখের জল, ক্ষোভ আর প্রতিবাদ দেখে মনে হয়েছিল—হয়তো এবার অন্তত একটি পরিবার ন্যায়বিচার পাবে। কিন্তু সময় যত যাচ্ছে, ততই ভয় হচ্ছে—রামিসার বাবা-মাও কি শেষ পর্যন্ত সেই দীর্ঘ অপেক্ষার তালিকায় হারিয়ে যাবেন?

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

বাংলাদেশে এর আগেও অসংখ্য নৃশংস ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে থাকতে দেখেছি। কোথাও লাখো মানুষের প্রতিবাদ, কোথাও খুনির স্বীকারোক্তি—তবুও বিচার প্রক্রিয়ার ধীরগতি সাধারণ মানুষের মনে হতাশা তৈরি করে। এখন বলা হচ্ছে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হবে, এরপর আবার ঈদের দীর্ঘ ছুটি। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে—এত গুরুত্বপূর্ণ একটি মামলায় দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি কি সম্ভব নয়?

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

শুধু রামিসা নয়, শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচার নিয়েও দেশ-বিদেশে অনেক মানুষ সোচ্চার হয়েছিল। কিন্তু আজও সেই বিচার কার্যকর না হওয়ায় মানুষের আস্থায় বড় ধাক্কা লেগেছে।

অত্যন্ত কষ্টের সঙ্গে বলতে হয়, আমরা সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন একটি নিষ্পাপ প্রাণ ঝরে যায়, তখন শুধু একটি পরিবার নয়—পুরো দেশ আহত হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ