Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে মোট সাতজন প্রার্থী অংশ নেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থীর মধ্যে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে প্রয়োজনীয় ভোটসীমা অতিক্রম করতে না পারায় পাঁচজন প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন— স্বতন্ত্র ঘোড়া প্রতীকের মাহমুদ হোসেন (১৬ হাজার ২১৯ ভোট), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান (৩৯০ ভোট), গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান (১৪৫ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ (৬ হাজার ৬৯৭ ভোট) এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেন (৪ হাজার ৭০৫ ভোট)।

ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি মনোনীত শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ২৯৭ জন। ১৬৭টি কেন্দ্রে ভোট পড়ে ২ লাখ ৩৫ হাজার ২৩৭টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ২৩৮। বৈধ ভোটের এক-অষ্টমাংশ অনুযায়ী নির্ধারিত সীমা অতিক্রম করতে না পারায় উল্লেখিত পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনী বিশ্লেষকদের মতে, দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

ফেজবুক

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেটের সময়: ০৬:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬