Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বাঁকড়ায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঝিকরগাছার বাঁকড়ায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ঋষিপাড়া এলাকায় গাঁজা বহনের অভিযোগে বাদশা কুমার (১৯) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

আটক বাদশা কুমার উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের অসীম কুমারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাঁকড়া ঋষিপাড়া এলাকা থেকে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাদশাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে পাঁচ মোড়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পরে স্থানীয়রা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই রাসেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধারের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে বাদশা কুমার বাঁকড়া ঋষিপাড়ার কথিত গাঁজা ব্যবসায়ী মানিক ওরফে ‘মানিক খোঁড়া’র কাছ থেকে গাঁজা কিনেছেন বলে স্বীকার করেন। তবে এ বিষয়ে মানিকের বক্তব্য পাওয়া যায়নি।

পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া মাদক ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাইয়ের পর বাদশা কুমারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে জানতে পারি, মাদকদ্রব্য বহনের সময় এক যুবককে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে এবং নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।’

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বাঁকড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তাদের দাবি, প্রতিদিন বিকেল ৫টার পর থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত মানিক ও সাধন নামে কয়েকজনের বাড়িতে চায়ের দোকানের মতো পরিবেশে গাঁজা ও ইয়াবা বড়ি কেনাবেচা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

স্থানীয়দের প্রশ্ন, প্রকাশ্যে এভাবে মাদক কেনাবেচা চললেও তা কীভাবে সম্ভব হচ্ছে। এর পেছনে প্রভাবশালী কারও হাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

তবে স্থানীয়দের করা এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বাঁকড়ায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঝিকরগাছার বাঁকড়ায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ঋষিপাড়া এলাকায় গাঁজা বহনের অভিযোগে বাদশা কুমার (১৯) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

আটক বাদশা কুমার উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের অসীম কুমারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাঁকড়া ঋষিপাড়া এলাকা থেকে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাদশাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে পাঁচ মোড়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

পরে স্থানীয়রা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই রাসেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধারের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে বাদশা কুমার বাঁকড়া ঋষিপাড়ার কথিত গাঁজা ব্যবসায়ী মানিক ওরফে ‘মানিক খোঁড়া’র কাছ থেকে গাঁজা কিনেছেন বলে স্বীকার করেন। তবে এ বিষয়ে মানিকের বক্তব্য পাওয়া যায়নি।

পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া মাদক ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাইয়ের পর বাদশা কুমারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)