Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক নার্স দিবসে র‍্যালি ও আলোচনা সভা:

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা আক্তার বানু জানান, কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান সংগ্রহ নিশ্চিত করতে এবারও অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। পরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় সময়ের খবরের সাংবাদিক মোশাররফের চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

তিনি আরও জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪৬ টন এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ৪২৮ টন সংগ্রহ করা হবে।

আরও পড়ুনঃ  চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

উদ্বোধনের প্রথম দিনেই ১ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্যশস্য সংগ্রহে স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় পোস্ট

ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময়: ০৪:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা আক্তার বানু জানান, কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান সংগ্রহ নিশ্চিত করতে এবারও অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। পরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

আরও পড়ুনঃ  হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২