Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালের মঞ্চে বহরপুর ও শুকতারা কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২ সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে জনগণই আবার রাস্তায় নামবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ পানি সম্পদ মন্ত্রী উখিয়ায় “সঞ্চারী সংগীত নির্দেশিকা”গ্রন্থের মোড়ক উন্মোচন বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন। উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংবাদ সম্মেলনে বিচার দাবি

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১,৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্দিষ্ট একটি স্থানে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬) সাতক্ষীরার একটি বিশেষ দল। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খানজিয়া গ্রামের মো. ইমরান হোসেন (৩০) ও পশ্চিম সেয়ারা গ্রামের মো. কামাল হোসেন (৩৩)কে আটক করা হয়েছে। আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিশেষ করে স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম'রহে'দ উদ্ধার করেছে পুলিশ

এদিকে, মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদারের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনপ্রিয় পোস্ট

মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

আপডেটের সময়: ০৩:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১,৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্দিষ্ট একটি স্থানে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬) সাতক্ষীরার একটি বিশেষ দল। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের