Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নোঙ্গর একাডেমির অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য ইফতার আয়োজন সম্পন্ন হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, যমুনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব। উপস্থিত ছিলেন স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, দৈনিক পূর্ব দিগন্ত ও দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি গাজী হাবিব, আজকালের খবরের এস. এম. তৌহিদুজ্জামান, মানবজমিনের বিপ্লব হোসেন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, সমকালের কিশোর কুমার, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর সরদার, জনবানীর রায়হান সিদ্দিকী, বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, খুলনা টাইমসের সরদার আবু সাইদ, সাতক্ষীরা সংবাদের সাইদুল বাশার ও সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।

আরও পড়ুনঃ  ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া

ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সাতক্ষীরার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্থানীয় সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রতিবছর শহর ছাত্রদল এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন করে থাকে। ছাত্রদল ও সাংবাদিকদের এই পারস্পরিক সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু ও মহিউদ্দিন কোরাইশ।

আরও পড়ুনঃ  বিষ্ণুপুরে দেড় কিলোমিটার কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন

আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন, ছাত্রনেতা নাফিজ আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ-সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল ও নাফিস রেজা রুবাই প্রমুখ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা, মুসলিম উম্মাহর ঐক্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান। এসময় সাংবাদিক ও ছাত্রদল নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন 

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

আপডেটের সময়: ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নোঙ্গর একাডেমির অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য ইফতার আয়োজন সম্পন্ন হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, যমুনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব। উপস্থিত ছিলেন স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, দৈনিক পূর্ব দিগন্ত ও দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি গাজী হাবিব, আজকালের খবরের এস. এম. তৌহিদুজ্জামান, মানবজমিনের বিপ্লব হোসেন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, সমকালের কিশোর কুমার, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর সরদার, জনবানীর রায়হান সিদ্দিকী, বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, খুলনা টাইমসের সরদার আবু সাইদ, সাতক্ষীরা সংবাদের সাইদুল বাশার ও সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।

আরও পড়ুনঃ  ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া

ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সাতক্ষীরার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্থানীয় সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রতিবছর শহর ছাত্রদল এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন করে থাকে। ছাত্রদল ও সাংবাদিকদের এই পারস্পরিক সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু ও মহিউদ্দিন কোরাইশ।

আরও পড়ুনঃ  পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন, ছাত্রনেতা নাফিজ আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ-সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল ও নাফিস রেজা রুবাই প্রমুখ।

আরও পড়ুনঃ  ফুলচাষি নেতার ওপর হামলার জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬