Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস
৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায়   ৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

 সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কুশখালি, মাদরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৩৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন বলদঘাটা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৪জনসহ নিহত-৫ আহত-২

এছাড়া, তলুইগাছা বিওপির টহলদল সীমান্ত পিলার ১২/৫-এস হতে ৪০০ গজ অভ্যন্তরে কামারবাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করে। কুশখালি বিওপির দল সীমান্ত পিলার ১২/৩-এস হতে ৩০০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে সমমূল্যের শাড়ি আটক করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ আরবি সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে কাকডাঙ্গা মাঠ এলাকা হতে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এছাড়াও মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরো পড়ুন

এ অভিযানে সর্বমোট ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি'র টহল জোরদার

উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। দেশের অর্থনীতি ও স্থানীয় শিল্প সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ই-পেপার

ফেজবুক 

৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেটের সময়: ০৯:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায়   ৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

 সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কুশখালি, মাদরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৩৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন বলদঘাটা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  মেয়াদ শেষ হলেও পুকুর দখলে রাখার অভিযোগ, জমির অংশ ফেরত চান মালিক পক্ষ

এছাড়া, তলুইগাছা বিওপির টহলদল সীমান্ত পিলার ১২/৫-এস হতে ৪০০ গজ অভ্যন্তরে কামারবাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করে। কুশখালি বিওপির দল সীমান্ত পিলার ১২/৩-এস হতে ৩০০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে সমমূল্যের শাড়ি আটক করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ আরবি সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে কাকডাঙ্গা মাঠ এলাকা হতে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৪জনসহ নিহত-৫ আহত-২

এছাড়াও মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরো পড়ুন

এ অভিযানে সর্বমোট ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।

আরও পড়ুনঃ  ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা