Dhaka ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

গাইবান্ধা সদর উপজেলার হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় জেলার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন।

এ সময় বক্তব্য রাখেন, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, মোঃ মোস্তাক আহম্মেদ ইউপি সদস্য, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু। সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা, আব্দুল রাজ্জাকসহ অন্যরা।

আরও পড়ুনঃ  স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু,অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বক্তারা বলেন,সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বিশেষ করে যুবসমাজকে এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে

তারা আরো বলেন, মাদক ও জুয়া পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা জরুরি।

মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

আপডেটের সময়: ০৫:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

গাইবান্ধা সদর উপজেলার হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় জেলার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য।

এ সময় বক্তব্য রাখেন, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, মোঃ মোস্তাক আহম্মেদ ইউপি সদস্য, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু। সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা, আব্দুল রাজ্জাকসহ অন্যরা।

আরও পড়ুনঃ  স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু,অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বক্তারা বলেন,সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বিশেষ করে যুবসমাজকে এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩।