Dhaka ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা রেজাউল ও মজনু বহিষ্কার আদালতের নির্দেশ অমান্য করে কলারোয়ায় চলছে প্রভাবশালীদের ভবন নির্মাণ সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি হামলার শিকার নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলন মেলা। রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই স্কুল ফিডিংয়ে আবারও বিতর্ক: অর্ধসিদ্ধ ও বিষ্ঠাযুক্ত ডিম সরবরাহের অভিযোগ সীমান্তের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবির মানবিক সহায়তা ঢাকায় মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত বিশ্বকাপ শেষেই অবসরের ভাবনায় কুর্তোয়া! জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক।

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন

নওগাঁর মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায়
খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচির আওতায় নওগাঁর মান্দা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর থানা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে), কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়নের সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ, নুরবক্স মন্ডল, হারুনুর রশিদ, মইনুল হক বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ৮নং কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা;
এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় সংলগ্ন মেইন রোড থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়াসহ জনজীবনে দুর্ভোগ নেমে আসে। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মান্দা উপজেলার অবকাঠামো ও কৃষি খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং জনজীবনের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা রেজাউল ও মজনু বহিষ্কার

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন

আপডেটের সময়: ০৯:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নওগাঁর মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায়
খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচির আওতায় নওগাঁর মান্দা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

আরও পড়ুনঃ  জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধার, গ্রেপ্তার ২।