Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব কি?

পূর্ব দিগন্ত বার্তা

রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব কি?

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন।এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।স্থানীয় সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তা কর্মীরা রেলের নিরাপত্তা দেয়ার চেয়ে ছোট ছোট দোকানদের কাছ থেকে চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

তারা নিরাপত্তার দোহাই দিয়ে ছোট ছোট দোকানদের সবসময় চাপের মুখে রাখে। তাদের অবহেলায় বাউন্ডারি কেটে নেয়ার ঘটনা ঘটেছে।
এবিষয়ে গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনী হাবিলদার আশুতোষ রায় বলেন, আমাদের লোকবল অত্যন্ত কম। মাত্র চারজন লোক দিয়ে সবকিছু সামলাতে হয়। তবে আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

আরো পড়ুন:

এব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, আমি ঘটনা শুনে ওই এলাকা পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি চলছে, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মামলাটি দায়ের করা হবে।

Epepar
meta

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব কি?

আপডেটের সময়: ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব কি?

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন।এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।স্থানীয় সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তা কর্মীরা রেলের নিরাপত্তা দেয়ার চেয়ে ছোট ছোট দোকানদের কাছ থেকে চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক