Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

শার্শার ডিহিতে জুয়া খেলার অভিযোগে দুই জুয়াড়ি আটক

যশোরের শার্শার টেংরালীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় ৪৯,৭৩০ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।

আরও পড়ুনঃ  ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনিসুর রহমান, টুআইসি (এএসআই) জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

এসময় সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে সামাউল ও সেলিমকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও দুই আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল তল্লাশি করে জুয়া খেলার ১টি মাদুর, এক সেট তাস ও নগদ ৪৯,৭৩০ (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার অপরাধে আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

শার্শার ডিহিতে জুয়া খেলার অভিযোগে দুই জুয়াড়ি আটক

আপডেটের সময়: ০৫:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শার্শার ডিহিতে জুয়া খেলার অভিযোগে দুই জুয়াড়ি আটক

যশোরের শার্শার টেংরালীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় ৪৯,৭৩০ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনিসুর রহমান, টুআইসি (এএসআই) জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

এসময় সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে সামাউল ও সেলিমকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও দুই আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল তল্লাশি করে জুয়া খেলার ১টি মাদুর, এক সেট তাস ও নগদ ৪৯,৭৩০ (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা