Dhaka ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি চোখে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

পূর্ব দিগন্ত বার্তা

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি চোখে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামের সদর ও রাজারহাট উপজেলার বিস্তীর্ণ মাঠে হঠাৎ বদলে গেল আবহাওয়ার চিত্র। শনিবার সন্ধ্যার গোধূলি লগ্নে স্বল্পস্থায়ী শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌসুমি ফসলের স্বপ্ন। হঠাৎ প্রকৃতির এমন রুদ্রমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে হঠাৎ করেই বৃষ্টি নামে। মুহূর্তের মধ্যেই বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে আসে শিলকণা। স্থানীয়রা জানান, প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টি থামলেও কৃষকদের মনে এখনও থমথমে অবস্থা। ধান কাটার পরবর্তী মৌসুমি শীতকালীন সবজি ও রবিশস্য রয়েছে। এই অবস্থায় হুট করেই শিলা পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  পাইকগাছার ১০ ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকের থাবা

সরেজমিনে রাজারহাট উপজেলার বৈদ্দেরবাজার এলাকায় গিয়ে কথা হয় কৃষক পল্লব চন্দ্র রায়ের সঙ্গে। তিনি বলেন, “সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি শুরু হলো, তারপরই শিলা পড়তে দেখে বুক কেঁপে গেল। ভাগ্য ভালো, বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ৫-৬ মিনিটের মতো ছিল। যদি আরও কিছুক্ষণ থাকত, পুরো ফসল শেষ হয়ে যেত। তবুও ছোটখাটো ক্ষতি যে হয়নি, তা কিন্তু নয়।”

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জানা গেছে, আকস্মিক এই শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকায় শাক-সবজি ও অন্যান্য ফসলের কিছুটা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে নামবেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “মৌসুম পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার এই ধরনের আচরণ স্বাভাবিক হলেও, পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি চোখে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি চোখে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেটের সময়: ০২:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি চোখে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামের সদর ও রাজারহাট উপজেলার বিস্তীর্ণ মাঠে হঠাৎ বদলে গেল আবহাওয়ার চিত্র। শনিবার সন্ধ্যার গোধূলি লগ্নে স্বল্পস্থায়ী শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌসুমি ফসলের স্বপ্ন। হঠাৎ প্রকৃতির এমন রুদ্রমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে হঠাৎ করেই বৃষ্টি নামে। মুহূর্তের মধ্যেই বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে আসে শিলকণা। স্থানীয়রা জানান, প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টি থামলেও কৃষকদের মনে এখনও থমথমে অবস্থা। ধান কাটার পরবর্তী মৌসুমি শীতকালীন সবজি ও রবিশস্য রয়েছে। এই অবস্থায় হুট করেই শিলা পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ