Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ‘সেবা’র প্রতিষ্ঠাতার ঈদুল আযহা শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ঝিকরগাছা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কুরবানি, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র ঈদ আত্মশুদ্ধি, পরোপকার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য সুযোগ সৃষ্টি করে। তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

তিনি ঝিকরগাছা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত প্রত্যাশা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা প্রয়োজন। ঈদুল আযহার ত্যাগের আদর্শ ধারণ করে সবাইকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

শেষে তিনি দেশবাসীসহ ঝিকরগাছা উপজেলার মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করেন।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ‘সেবা’র প্রতিষ্ঠাতার ঈদুল আযহা শুভেচ্ছা

আপডেটের সময়: ১১:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ‘সেবা’র প্রতিষ্ঠাতার ঈদুল আযহা শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ঝিকরগাছা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কুরবানি, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র ঈদ আত্মশুদ্ধি, পরোপকার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য সুযোগ সৃষ্টি করে। তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

তিনি ঝিকরগাছা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত প্রত্যাশা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা