Dhaka ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

পিতার বিক্রি করা জমি জোরপূর্বক দখলের অভিযোগ, আদালতে মামলা

যশোরের ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর মৌজায় পিতার বিক্রি করা জমি ক্রেতার কাছ থেকে জোরপূর্বক দখল করে নেওয়া এবং জমির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন–২০২৩ এর অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছার বামনালি গ্রামের মৃত হজরত আলী ঢালীর পুত্র আহম্মেদ ঢালী (৬৫) ২০১১ সালে ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে মানিক মোড়লের পুত্র মোনছের আলীর কাছ থেকে ৫৯৮৪ নম্বর রেজিস্ট্রিকৃত কবলা দলিলমূলে ১৫ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে তিনি শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

অভিযোগে উল্লেখ করা হয়, মোনছের আলীর মৃত্যুর পর চলতি বছরের ১৮ ডিসেম্বর তার চার ছেলে—কোবাদ আলী (৫৫), ইবাদ আলী (৫২), বাবুল ওরফে বেবুল (৩৫), জমিরুল (৩৫) এবং তাদের ভাগ্নে রনি (৩২) সংঘবদ্ধভাবে উক্ত জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে জোরপূর্বক জমির দখল গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

ভুক্তভোগী আহম্মেদ ঢালী জানান, বৈধ রেজিস্ট্রিকৃত দলিল থাকার পরও তাকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

আরও পড়ুনঃ  তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশে বর্তমানে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোনছের আলীর ছেলে বাবুল ওরফে বেবুল বলেন, “রেকর্ড অনুযায়ী উক্ত জমি আমার পিতার নামে রয়েছে। ওয়ারেশ সূত্রে আমরা আমাদের জমির দখল নিয়েছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

পিতার বিক্রি করা জমি জোরপূর্বক দখলের অভিযোগ, আদালতে মামলা

আপডেটের সময়: ০৫:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

যশোরের ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর মৌজায় পিতার বিক্রি করা জমি ক্রেতার কাছ থেকে জোরপূর্বক দখল করে নেওয়া এবং জমির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন–২০২৩ এর অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছার বামনালি গ্রামের মৃত হজরত আলী ঢালীর পুত্র আহম্মেদ ঢালী (৬৫) ২০১১ সালে ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে মানিক মোড়লের পুত্র মোনছের আলীর কাছ থেকে ৫৯৮৪ নম্বর রেজিস্ট্রিকৃত কবলা দলিলমূলে ১৫ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে তিনি শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

অভিযোগে উল্লেখ করা হয়, মোনছের আলীর মৃত্যুর পর চলতি বছরের ১৮ ডিসেম্বর তার চার ছেলে—কোবাদ আলী (৫৫), ইবাদ আলী (৫২), বাবুল ওরফে বেবুল (৩৫), জমিরুল (৩৫) এবং তাদের ভাগ্নে রনি (৩২) সংঘবদ্ধভাবে উক্ত জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে জোরপূর্বক জমির দখল গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ