কুড়িগ্রামের রৌমারীতে বাড়ি থেকে ৩০ লিটার পেট্রাল উদ্ধার ও অবধৈভাবে মজুদ রাখার অপরাধে হিরা সাহা (৩৩) নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ আদালত পরচিালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান।
অভিযুক্ত হিরা সাহা রৌমারী বাজাররে রিপন শাহার ছেলে।
ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ রৌমারী বাজাররে হিরা সাহার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বসতঘর থেকে ৩টি জারকিন ও ২টি বোতল মিলে মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধারসহ হিরা সাহা নামের এক যুবককে আটক করা হয়।
রাফিউর রহমান আরও বলেন, অভিযুক্ত হিরা সাহাকে জজ্ঞিাসাবাদ করলে সে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদ করেন। এ কারনে ভ্রাম্যমাণ আদালতে হিরা সাহাকে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রদান করা হয়। পরে উক্ত অর্থ পরিশোধ করায় সাজা থেকে মুক্ত পান।#
মোঃ মশিউর রহমান পলাশ
০১৭১৪৯২৬৫৮৪



















