Dhaka ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বালুবাহী ট্রাকের ভারে ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ

যশোরের শার্শার ডিহি ইউনিয়নে একটি পুরনো ও জরাজীর্ণ ব্রিজ বালুবাহী ট্রাকের চাপে ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকালে রঘুনাথপুর-পাকশিয়া সড়কের রঘুনাথপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

আশির দশকে নির্মিত এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় রঘুনাথপুর, পাকশিয়া, টেংরালী, ভেউড়দাড়ি, পন্ডিতপুর, খলিশাখালী ও সাড়াতলাসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এখন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরেই সংস্কারহীন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বৃহস্পতিবার বিকেলে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে সেটি মাঝখান থেকে ধসে পড়ে। এর ফলে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের। বর্তমানে গ্রামবাসীদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জব্বার বলেন, “এই ব্রিজটি অনেক দিন ধরেই নড়বড়ে ছিল। এখন এটি ভেঙে যাওয়ায় আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বিশেষ করে জরুরি কোনো রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতো কোনো রাস্তা আর অবশিষ্ট নেই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সামনে বোরো মৌসুম হওয়ায় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। রঘুনাথপুর গ্রামের কৃষক রহমত আলী তার উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, “আর কয়েকদিন পরেই আমাদের ঘাম ঝরানো সোনালী বোরো ধান ঘরে উঠাতে হবে। এই রাস্তাদিয়ে ধান উঠাতাম আমরা। ব্রিজটি এই সময়ে ভেঙে যাওয়ায় খেতের ফসল ঘরে নেওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিকল্প বা নতুন ব্রিজ না হলে কৃষকের লোকসানের শেষ থাকবে না।

” শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়ে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বলে, “আমাদের স্কুলে যাওয়ার প্রধান পথ এটি। এখন মাইলের পর মাইল পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা আমাদের জন্য খুবই কষ্টের।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন এবং ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠিয়ে ব্রিজটির অবস্থা পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত নতুন ও টেকসই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগ লাঘবে এবং কৃষি পণ্য পরিবহনের সুবিধার্থে যেন অতি দ্রুত এখানে একটি আধুনিক ও মজবুত ব্রিজ নির্মাণ করা হয়।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বালুবাহী ট্রাকের ভারে ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ

আপডেটের সময়: ০৯:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যশোরের শার্শার ডিহি ইউনিয়নে একটি পুরনো ও জরাজীর্ণ ব্রিজ বালুবাহী ট্রাকের চাপে ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকালে রঘুনাথপুর-পাকশিয়া সড়কের রঘুনাথপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

আশির দশকে নির্মিত এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় রঘুনাথপুর, পাকশিয়া, টেংরালী, ভেউড়দাড়ি, পন্ডিতপুর, খলিশাখালী ও সাড়াতলাসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এখন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরেই সংস্কারহীন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বৃহস্পতিবার বিকেলে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে সেটি মাঝখান থেকে ধসে পড়ে। এর ফলে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের। বর্তমানে গ্রামবাসীদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জব্বার বলেন, “এই ব্রিজটি অনেক দিন ধরেই নড়বড়ে ছিল। এখন এটি ভেঙে যাওয়ায় আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বিশেষ করে জরুরি কোনো রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতো কোনো রাস্তা আর অবশিষ্ট নেই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার